সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

ফরিদপুর শহরে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে মারা গেছেন দুই শ্রমিক। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বেলা ১১টার দিকে শহরের পৌর এলাকার চরকমলাপুরে।

মারা যাওয়া দুই শ্রমিক হলেন সায়েম মুসল্লী (২৮) ও আকরামুজ্জামান বাবু (৫৫)। এলাকাবাসী ও পুলিশের ভাষ্যমতে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চরকমলাপুর এলাকার গোলাম ফারুকের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে সায়েম মুসল্লী অসুস্থ হয়ে পড়েন। তাকে তুলতে ভবনের ঠিকাদার আকরামুজ্জামান বাবু ট্যাংকে নেমে তিনিও অসুস্থ হয়ে পড়ে থাকেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে সায়েম ও আকরামুজ্জামান বাবুর লাশ উদ্ধার করে।