রাশমিকার ‘আপত্তিকর’ ভিডিও ফাঁস!

অভিনেত্রী রাশমিকা মান্দানার একটি আপত্তিকর ভিডিও সোশ্যালে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি কালো পোশাক পরে লিফট থেকে বেরিয়ে আসছেন অভিনেত্রী। তার পরনের সেই পোশাক সাহসী তো বটেই, তবে বেশ কুরুচিকর। পোশাকের ডিপ নেকলাইনের কারণে স্পষ্ট রাশমিকার বক্ষবিভাজিকা। 

দৈর্ঘ্যের নিরিখে অভিনেত্রীর উরু পেরোয়নি সেই পোশাক। সাধারাণত এমন পোশাকে কখনও দেখা যায় না অভিনেত্রীকে। সেই ভাবনা থেকেই প্রথমে সন্দেহ জাগে অভিনেত্রীর অনুরাগীদের মনে। সোশ্যালে ওই ভিডিও ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে জানতে পারা যায়, ওই ভিডিওটি কৃত্রিম মেধা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-এর ফসল। 

এআইয়ের সাহায্যেই জারা প্যাটেল নামক এক মহিলার ভিডিওতে রাশমিকার মুখ বসানো হয়েছে। অর্থাৎ ভিডিওতে মুখ রাশমিকার হলেও তার পরনের পোশাক তার নয়। ঘটনাটি আসল ভিডিওসহ সোশ্যালে পোস্ট করা হলে তা রিপোস্ট করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান অমিতাভ বচ্চন। বিগ বি লেখেন, ‘এই বিষয়টা খুবই গুরুতর এবং এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া দরকার।’

প্রসঙ্গত, ২০২২ সালে অমিতাভ বচ্চনের হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ ঘটে রাশমিকার। ‘গুডবাই’ ছবিতে বিগ বির মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।