চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নারী ও শিশুসহ নিহত ৭

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-নাজিরহাট সারিয়া এজতেমা মাঠের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-নাজিরহাট সারিয়া এজতেমা মাঠের পাশের সড়কে সিএনজিকে চাপা দেয় একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই নিহত হন নারী ও শিশুসহ ৭ জন। গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনার খবর পেয়ে ছুটে আসি। মরদেহ উদ্ধার করি। আহতদের হাসপাতালে পাঠাই। এখন পর্যন্ত আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।’