শুধু দামি কন্ডিশনারই নয়, চুলের আর্দ্রতা রক্ষায় যে ৩ বিষয়ে নজর দিবেন

শ্যাম্পু করার কিছুক্ষণ পরই চুল উস্কোখুস্কো হয়ে যায়। নামী-দামি শ্যাম্পু থেকে কন্ডিশনার কোনো কিছুর প্রভাবই দীর্ঘ স্থায়ী হয় না। ইদানীং অনেকেই আবার চুলের আর্দ্রতা ধরে রাখতে চুল ভেজা অবস্থাতেই লিভ-ইন কন্ডিশনার ব্যবহার করেন। কিন্তু যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক, চুলেও তার প্রভাব পড়ে। এদিকে চুলে প্রসাধনী সামগ্রীর ব্যবহার মাথার ত্বককে আরও বেশি রুক্ষ করে দেয়। 

তবে চিকিৎসকরা বলছেন, শুধু বাইরে থেকে প্রসাধনীর ব্যবহার কমালেই এই সমস্যা দূর হওয়ার নয়। জীবনধারায় বদল আনার পাশাপাশি তিনটি বিষয়ের উপর নজর দেওয়া জরুরি।

রুক্ষ চুলের সমস্যা নিয়ন্ত্রণে কোন কোন বিষয়ে নজর রাখতে হবে?

  • পর্যাপ্ত পানি খেতে হবে

পানি কম খেলে যেমন ত্বক শুষ্ক হয়ে যায়, তেমন চুলও রুক্ষ হয়ে যেতে পারে। শীতের সময়ে পানি খাওয়ার প্রবণতাও কমে যায়। পর্যাপ্ত পরিমাণে পানি খেলে শরীরে প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহের কাজটি সহজ হয়। যা নতুন চুল গজাতে সাহায্য করে।

  • মৌসুমী ফল ও সবজি খেতে হবে

শুধু চুলের ঘনত্ব বৃদ্ধি করতেই নয়, চুলের মান ভাল রাখতেও মৌসুমী ফল এবং সবজি খাওয়া প্রয়োজন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে মৌসুমী সবজি এবং ফল খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • মদ্যপানে লাগাম টানতে হবে

শীতকাল নানা উৎসব থাকে এর ফলে অনেকেই মদ্যপান করে থাকেন। তবে পুষ্টিবিদরা বলছেন, অতিরিক্ত অ্যালকোহল শরীর ডিহাইড্রেটেড করে দিতে পারে। শরীরে টক্সিনের মাত্রাও বেড়ে যেতে পারে। যার ফলে চুল, মাথার ত্বক শুষ্ক হয়ে যাওয়া স্বাভাবিক। সূত্র: আনন্দবাজার।