বিভিন্ন রাজনৈতিক দলের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে র্যাবের সাড়ে ৪ শতাধিক টহল দল মোতায়েন রয়েছে। এর মধ্যে শুধু ঢাকায় দেড় শতাধিক টহল দল মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থান ও সড়কসমূহে র্যাব ফোর্সেসের রোবাস্ট টহল পরিচালিত হচ্ছে।
রবিবার (১২ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
র্যাব জানায়, যাত্রী ও পন্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে স্কর্ট প্রদানের মাধ্যমে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র্যাব।
বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৮ অক্টোবর হামলা ও নাশকতাসহ পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সাথে জড়িত সর্বমোট সাড়ে ৩ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।