রাজশাহীতে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

রাজশাহী নগরীর কাটাখালী চরশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও হেরোইনসহ নয়ন আলী (৪২) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শনিবার রাত দেড়টার দিকে তার বাড়ি থেকে নয়নকে গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫-এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল শনিবার রাতে নয়নের বসতবাড়ি থেকে তাকে আটক করেন। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ঘরে তোশকের নিচ থেকে ২০০ গ্রাম হেরোইন এবং ছাদের ওপরে প্লাস্টিকের বস্তার ভেতর হতে দুটি ওয়ান শুটারগান ও ৫টি গুলি উদ্ধার করেন।