উরুগুয়ের সঙ্গে খেলতে আর্জেন্টিনায় ফিরলেন মেসি

বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে লিওনেল মেসি চলে গেছেন আর্জেন্টিনায়। উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে রয়েছে সামনে দুটি ম্যাচ। সেগুলোতে অংশ নিতেই অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জয়ী তারকা যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন।

৩৬ বছর বয়সী মেসি আগামী বৃহস্পতিবার বোম্বোনেরায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবেন। আগামী সপ্তাহের মঙ্গলবার মারাকানায় লড়াই হবে ব্রাজিলের বিপক্ষে।

আর্জেন্টিনায় পৌঁছানোর পর মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন, ‘সবসময় দেশের ফেরার পর অন্যরকম আনন্দ হয়।’

কোয়ালিফায়ারে কেমন খেলেছেন মেসি

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব ইকুয়েডরকে মোকাবেলার মধ্য দিয়ে শুরু করে আর্জেন্টিনা। সেই ম্যাচে অধিনায়ক মেসির ফ্রি কিক থেকে গোল পেয়ে ১-০ গোলে জয় লাভ করেন। দ্বিতীয় ম্যাচের দিন চোটের কারণে বলিভিয়ার বিপক্ষে খেলতে পারেননি। তবে তিনি লা পাজের বেঞ্চে তার উপস্থিতি ছিল। সেদিন ৩-০ ব্যবধানের জয়ের সাক্ষী হন তিনি।  প্যারাগুয়ের বিপক্ষে নিকোলাস ওটামেন্ডির গোলে ১-০ গোলে জয়ের পর লিমায় পেরুকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। মেসির পা থেকে আসে দুটি গোল।