আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে আগামীকাল বুধবার (১৫ নভেম্বর) বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে তফসিল কবে হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো দেওয়া হয়নি কমিশনের পক্ষ থেকে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, ‘আগামীকাল বুধবার সকাল দশটায় তফসিল ঘোষণার বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হবে। সাংবাদিক বন্ধুগণ নির্বাচন ভবনের নিচে অবস্থিত মিডিয়া সেন্টারে অবস্থান করবেন।’