পাকিস্তানের সমালোচনায় ঐশ্বরিয়াকে টেনে তোপের মুখে রাজ্জাক

এবারের ওয়ানডে বিশ্বকাপ অভিযান পাকিস্তান শেষ করেছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থেকে। বাবর আজমরা নিজ দেশেও ফিরেছেন। তবে তাদের নিয়ে সমালোচনা থামছে না। পাকিস্তানের সাবেক ক্রিকেটার আব্দুল রাজ্জাক সমালোচনা করতে যেয়ে টেনে এনেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়কে। বক্তব্যের কারণে নিজেই হচ্ছেন সমালোচিত।

এক অনুষ্ঠানে রাজ্জাক বলেন, ‘আপনি যদি মনে করেন ঐশ্বরিয়া রাইকে বিয়ে করে একটা ভালো ও ধার্মিক বাচ্চার জন্ম দেবেন, সেটা তো হবে না। আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। বুঝতে হবে যে আমি কী চাই। না হলে ভাল ক্রিকেটারও তৈরি হবে না আর পাকিস্তানও জিততে পারবে না।' এ সময় রাজ্জাকের সঙ্গে ছিলেন সাবেক পাকিস্তানি খেলোয়াড় উমর গুল ও শহিদ আফ্রিদি। তারা রাজ্জাকের বক্তব্যে হাত তালি দেন।