গত ২৮ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সহিংসতা ও নাশকতার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক হাজার ৯৬৫ জনকে গ্রেপ্তার করেছে।
আজ বুধবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখার অতিরিক্ত উপ-কমিশনার কেএন রায় নিয়তী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৮দিনে সহিংসতা ও নাশকতার ঘটনায় ১৯৬৫ জন গ্রেপ্তার হলেও মঙ্গলবার গ্রেপ্তার ছিল ৪৩ জন। এছাড়া এসব ঘটনায় ১৮ দিনে মামলা হয়েছে ১৫৩টি এবং মঙ্গলবার মামলা ছিল ১টি।