যাত্রাবাড়ীতে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেপ্তার 

আপডেট : ২৩ মে ২০২৬, ০১:২৮ পিএম

যাত্রাবাড়ী থেকে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলো- মারুফ (২১), মো. মিজানুর রহমান (৩৬), মো. মিরাজ ওরফে আফজাল হোসেন মিরাজ তানভীর (১৯), সোহেল (৩০), রাকিব মোল্লা (২৬), মো. শাহিন (৪২), লিংকন (২০). আসিফ মাহমুদ ও মো. নাজমুল হাওলাদার।

যাত্রাবাড়ী থানা সূত্র জানায়, শুক্রবার (২২ মে) যাত্রাবাড়ীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় তিনজন, পুরাতন মামলায় একজন, গ্রেপ্তারী পরোয়ানাকারী একজন, মোবাইল কোর্টে ৪ জন ও ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় একজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত