তুরাগে ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট : ২০ মে ২০২৬, ০১:৫০ পিএম

রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ মে) ভোরে তুরাগ থানার ১৫নম্বর সেক্টরের উত্তর মেরুল বটতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন বাংলাদেশ ছাত্রলীগের নির্বাহী সংসদ শিপন সেওজাল, ছাত্রলীগ কর্মী মিজানুর রহমান ও রায়হান আলী।

পুলিশ জানায়,  ভোর তুরাগ থানান ১৫ নম্বর সেক্টরের উত্তর মেরুল বটতলা এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও গোপন বৈঠকে অংশ নিচ্ছিলেন। এমন খবরে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ শিপন সেওজালসহ মিজানুর রহমান ও রায়হান আলী গ্রেপ্তার হয়। এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও সাংগঠনিক কার্যক্রমের আলামত জব্দ করা হয়।

ওসি মো. মোফিজুর রহমান জানান, বুধবার ভোরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে শিপন কেন্দ্রীয় ছাত্রলীগ সংসদের সহ-সভাপতি।এছাড়া অন্য দুজন ছাত্রলীগ কর্মী। তারা কেউ তুরাগের বাসিন্দা নয়। বিভিন্ন স্থান থেকে এসে এখানে একত্রে জড়িত হচ্ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত