প্রেমে থেকেও মানুষ সঙ্গীকে কেন ধোঁকা দেয়?

দীর্ঘদিনের সম্পর্ক হঠাৎ করে দেখলেন সঙ্গী আপনাকে ধোঁকা দিতে শুরু করেছে। তারপর একদিন সব শেষ। বিশেষজ্ঞরা বলছেন, সম্পর্কে ধোঁকা ব্যাপারটা হুট করে আসে না। বহুদিন ধরে অনেক কিছু জমে গিয়ে তৈরি হয় ধোঁকার পাহাড়। তবে এর নেপথ্য়ে থাকে নানা কারণ।

১) বহুদিন সম্পর্কে থাকার পর বোরডম ঘিরে ধরে অনেককেই। তাই রোজ একঘেয়ে জীবন ও সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য মানুষ নতুন কিছুর দিকে ঝুঁকতে শুরু করেন। আর তার ফলেই পুরনো সম্পর্কে ছেদ আসে।

২) অনেকে আবার প্রতিশোধস্পৃহা থেকেও সঙ্গীকে ধোঁকা দিতে শুরু করেন। যেমন, আগের কোনো সম্পর্কে ধোঁকা খাওয়ার পর মনের মধ্যে রাগ পুষে রাখেন অনেকেই। সেই রাগই প্রতিফলিত হয় পরের সম্পর্কে। আর যার কারণে ধোঁকা দেয়।

৩) সম্পর্কে থেকেও যদি কেউ খুশি না থাকেন তাহলে অনেকেই সুখ খোঁজার জন্য অন্য আরেকটি সম্পর্কের আশ্রয় নেন। আর সেই কারণেই পুরনো সম্পর্কে ভাঙন ধরে।

৪) সমীক্ষা বলছে, একটা সম্পর্ক থেকে বের হতে বেশিরভাগ মানুষ ধোঁকাকে হাতিয়ার করেন। অর্থাৎ যদি সঙ্গীকে হঠাৎ করেই খারাপ লাগা শুরু হয়, কিন্তু কিছুতেই তাকে ছাড়া না যায়, তাহলে অনেকেই ধোঁকার সাহায্য় নিয়ে পুরনো প্রেমিক বা প্রেমিকাকে ছেড়ে দেন। বিশেষজ্ঞরা বলছেন, এই হাতিয়ারের কোনো বিকল্প নেই।