মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধির উপায়

মস্তিষ্ক প্রতিটি মানুষের অবিচ্ছেদ্য সঙ্গী, প্রকৃত বন্ধু। যে কোনো কাজে প্রয়োজন মস্তিষ্কের প্রত্যক্ষ সহযোগিতা। প্রয়োজনীয় কাজ নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন করতে প্রয়োজন মস্তিষ্কের যতœ ও সুস্থতা। যতেœর মাধ্যমে বৃদ্ধি করা যায় মস্তিষ্কের ক্ষমতা। জানাচ্ছেন বিপুল জামান

শারীরিক ব্যায়াম

কথায় বলে, সুস্থ দেহে বাস করে সুস্থ মন। শরীর আর মন একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। শরীর-মন সুস্থ

থাকলেই মস্তিষ্কও সুস্থ থাকে। মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধির জন্যও শারীরিক ব্যায়াম ভীষণ সহায়ক। তাই মস্তিষ্কের ক্ষমতা বাড়ানোর জন্য ব্যায়ামের জন্য সময় বের করতে হবে। নিয়মিত শরীরচর্চা শুধু শরীর এবং মনকে সুস্থ, প্রাণবন্ত রাখে তা না, বরং মস্তিষ্কে নিউরন কণিকার সঙ্গে সংযোগ বৃদ্ধি করে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে।

দিনের আলো

সূর্যের আলোয় থাকে ভিটামিন-ডি। ভিটামিন-ডি দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মস্তিষ্ককে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার উপযোগী রাখে। ভিটামিন-ডি বয়সজনিত সমস্যাকে ঘেষতে দেয় না। তাই দিনের কিছু সময় সূর্যালোক গায়ে লাগানো শরীর ও মস্তিষ্কের জন্য বিশেষ উপকারী। 

ইতিবাচক সম্পর্ক

নিঃসঙ্গতা মানুষের শরীর ও মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। নিঃসঙ্গতা  আনে বিষণœতা। আর অতিরিক্ত বিষণœতা মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস করে। অন্যদিকে ইতিবাচক সম্পর্ক আমাদের আশাবাদী করে তোলে। জীবনসংগ্রামে লড়ার শক্তি জোগায়। তাই ইতিবাচক সম্পর্ক তৈরিতে মনোযোগী হও। ইতিবাচক মানুষের সঙ্গে হৃদতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলো।

মেডিটেশন

মেডিটেশন মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। স্ট্রেস কমায়। বয়সজনিত মস্তিষ্কের বিভিন্ন রোগ যেমন, আলঝেইমার বা ডেমনেশিয়া ইত্যাদি রোগ প্রতিরোধ করে। তা ছাড়া মেডিটেশনের সময় মানুষ নিজেকে সময় দেয়, নিজের কমতি খামতি বুঝতে পারে। সে অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে পারে। এ সময় আত্মপর্যালোচনা করা যায়। মেডিটেশনের স্তরে মানুষের মস্তিষ্ক সর্বোচ্চ উপায়ে কাজ করে। 

ঘুম

নিয়মিত ঘুম মস্তিষ্ককে সুস্থ ও কর্মক্ষম রাখে। কর্মব্যস্ত সারাদিনের শেষে ক্লান্ত মস্তিষ্কের বিশ্রামের জন্য প্রয়োজন পরিপূর্ণ ঘুম। একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য আট ঘণ্টা ঘুম খুবই প্রয়োজনীয়। ঘুমের মাঝে শরীর ক্ষয় পূরণ করে এবং মস্তিষ্ক বিশ্রাম নিয়ে পূর্ণ শক্তিতে পরদিনের জন্য প্রস্তুত হয়। কিন্তু যদি ঘুম পূর্ণ না হয় তাহলে মস্তিষ্ক পূর্ণ বিশ্রাম পায় না। ফলে মস্তিষ্ক তার কর্মক্ষমতা হারাতে থাকে। তাই মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে যথাসময়ে ঘুমানোর অভ্যাস করো। নিয়মিত রাত জাগা শরীর, মন ও মস্তিষ্কের জন্য ক্ষতিকর।

পুষ্টিকর খাবার

পুষ্টিকর খাবার গ্রহণের সঙ্গে মস্তিষ্কের কার্যক্ষমতার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। দেহকে সুস্থ-সবল রাখতে যেমন প্রয়োজন পুষ্টিকর খাবার, তেমনি মস্তিষ্ককেও কার্যক্ষম রাখতে প্রয়োজন পুষ্টিকর খাবার। খাদ্য তালিকায় সুষম খাদ্য রাখো। ভিটামিন এ, বি, সি, ই যুক্ত খাবার ও ফলমূল রাখো। ফাস্ট ফুড, কোমল পানীয় যথাসম্ভব এড়িয়ে চলো।