নোয়াখালীর হাতিয়ায় জামাতাকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ চর ঈশ্বর রায় গ্রামের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। একই দিন নিহতের মা হাজেরা খাতুন বেয়াই ও বেয়াইনসহ চারজনকে আসামি করে হাতিয়া থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আফছার উদ্দিন (৪০) সোমবার চট্টগ্রাম থেকে হাতিয়ায় শ্বশুর বাড়িতে আসেন। পরদিন রাতে শ্বশুরের ঘরে তার শরীরের বেশিরভাগ অংশ পেট্রলের আগুনে পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গত বুধবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।