২০০৩ ফাইনালের পুনরাবৃত্তি নাকি ভারতের তৃতীয় শিরোপা

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দুই যুগ আগের আসরেও শিরোপা নির্ধারণী ম্যাচে দেখা হয়েছিল এই দুই দলের। সেবার ভারতকে হারিয়ে ট্রফি ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। আরও একবার সেই হতাশা সাথী হবে ভারতের নাকি প্রতিশোধ নেবে উপমহাদেশের দলটি।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২০ বছর আগের ফাইনালে ভারতকে ১২৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। রিকি পন্টিংয়ের ১৪০ রানের অপরাজিত ইনিংসে আগে ব্যাটিং করে ২ উইকেটে ৩৫৯ রান করেছিল অজিরা। রান তাড়ায় তেমন লড়াই করতে পারেনি ভারত। ভিরেন্দ্র শেবাগ ছাড়া ফিফটি করতে পারেননি দলটির কেউ। তাতে ২৩৪ রানেই গুটিয়ে যায় ভারত।

দুই দলের আরেকটি ফাইনালের আগে ঘুরেফিরে আসছে ২০০৩ আসরের সেই লড়াইয়ের কথা। তবে এবারের আসর হচ্ছে ভারতের মাটিতে। ঘরের মাঠে বেশ শক্তিশালী তারা। বিশ্বকাপেও সেই প্রমাণ দিচ্ছে রোহিত শর্মার দল। অপরাজিত থেকে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। তাই শিরোপার সবচেয়ে বড় দাবিদার হিসেবে ধরা হচ্ছে তাদেরকেই।

আহমেদাবাদে আজ নিজেদের আরেকবার মেলে ধরতে পারে কিনা ভারত, সেটাই এখন দেখার। নাকি আরেকবার স্বাগতিকদের হতাশ করে ষষ্ঠ শিরোপা ঘরে তুলবে অস্ট্রেলিয়া, তোলা থাক সময়ের হাতে।