বিশ্বকাপ ফাইনালে হারের যন্ত্রণা কাটিয়ে উঠতে না উঠতেই মাঠে নামতে হবে ভারত জাতীয় ক্রিকেট দলকে। ২৩ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই সিরিজের জন্য সোমবার ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই।
টি–টোয়েন্টি সিরিজে দলের অধিনায়কত্ব করবেন সূর্যকুমার যাদব। প্রথম তিন ম্যাচে সহ–অধিনায়কত্ব করবেন রুতুরাজ গায়কোয়াড়। সিরিজের শেষ দুই ম্যাচে দলের সঙ্গে যোগ দেবেন শ্রেয়াস আইয়ার। তখন তিনি শেষ দুই ম্যাচে ভারতের সহ–অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
ভারতের টি–টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিষান, যশস্বী জয়সোয়াল, তিলক বর্মা, রিংকু সিং, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিভম দুবে, রবি বিষ্ণয়, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, আবেশ খান, মুকেশ কুমার ও শ্রেয়াস আইয়ার।
এই সিরিজের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা করেছিল আগেই। বিশ্বকাপ জয়ী দলের স্মিথ, ওয়ার্নার, জাম্পা, স্টয়নিস, ম্যাক্সওয়েল৷ জশ ইংলিশ, শন অ্যাবটরা থেকে যাচ্ছেন।
অস্ট্রেলিয়ার টি ২০ দল: ম্যাথু ওয়েড (অধিনায়ক), জেসন বেহরেনডর্ফ, শন অ্যাবট, টিম ডেভিড, নাথান এলিস, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, তানভীর সাঙ্গা, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।
সময়সূচি
প্রথম টি-টোয়েন্টি- ২৩ নভেম্বর: বিশাখাপত্তনম
দ্বিতীয় টি-টোয়েন্টি- ২৬ নভেম্বর: তিরুবনন্তপুরম
তৃতীয় টি-টোয়েন্টি- ২৮ নভেম্বর: গৌহাটি
চতুর্থ টি২০- ১ ডিসেম্বর: নাগপুর
পঞ্চম টি-টোয়েন্টি- ৩ ডিসেম্বর: হায়দ্রাবাদ