আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরের পর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নিজে উপস্থিত হয়ে নির্ধারিত বুথে মনোনয়ন ফরম জমা দেন সাকিব। ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ তিন আসনেই ফরম জমা দেন তিনি।
গত ১৮ নভেম্বর সাকিবের পক্ষে একজন প্রতিনিধি ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাকিব এলে নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন। তার সঙ্গে ছবিও তোলেন অনেকেই।