গজারিয়ায় বিদ্যুৎতের আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপার গ্রামের মধ্যপাড়ায় মো জব্বার প্রধান এর (৩০-৩৫) ফিট টিনের ঘরে বিদ্যুৎতের আগুন লেগে পুড়ে ছাই হয়েছে। 

শুক্রবার (২৪ নভেম্বর) ১২.৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। বিদ্যুৎতের আগুন মুহূর্তের মধ্যে টিনশেড বসত ঘর, নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের। 

ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার সময় কেউ ছিল না। তখন নামাজের সময় ছিল, বসত ঘরের ভেতর আগুন দেখতে পেয়ে চিৎকার করে তখন চিৎকারে আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ও গজারিয়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঘর ও ঘরের ভেতর থাকা নগদ টাকাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, বৈদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা চার লাখ টাকা মতো মালামাল উদ্ধার করতে পেরেছি।