দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে আগামী ৩০ তারিখ মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। আজ শনিবার একটি গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ জানালেও কোন দল থেকে তিনি নির্বাচন করবেন- সে বিষয়টি এখনো খোলাসা করেননি।
রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করছেন জানিয়ে হিরো আলম বলেন, এবার দলীয় মনোনয়নে নির্বাচনে অংশগ্রহণ করব। একটি দলের মনোনয়নপত্র কিনেছি। দলের নাম আগেই প্রকাশ করছি না। আমি এখন দুবাই আছি। দুবাই থেকে দেশে ফিরব আগামী পরশু। আগে বগুড়া যাব। তারপর আগামী ৩০ তারিখ মনোনয়নপত্র জমা দেব। তখনই সবাই জানতে পারবে আমি কোন দল থেকে নির্বাচন করছি।
নির্বাচনে ভোট কারচুপির বিষয়ে আলোচিত এই ইউটিউবার বলেন, ভোট কারচুপি হবে কি না সেটা ভোটের দিন না আসলে বলা যাবে না। আমরা তো সবসময় আশা রাখি সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু ভোটের দিন তো ফলাফল উল্টো দেখা যায়।