দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
অশোক কুমার দেবনাথ জানান, সংরক্ষিত নারী আসনের ভোটের বিষয়টি চূড়ান্ত হবে কমিশন সভার মাধ্যমে।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল হতে পারে আগামী সপ্তাহেই। অর্থাৎ সংসদের প্রথম অধিবেশনেই ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত হন জাতীয় নির্বাচনে ৩০০ আসনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়া প্রতিনিধিদের ভোটের মাধ্যমে। এবারই প্রথম সর্বোচ্চ সংখ্যক ১০ জন সংরক্ষিত নারী এমপি স্বতন্ত্র সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন।
