যুক্তরাষ্ট্রে মিনিয়েপোলিসে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যাকারী পুলিশ কর্মকর্তা ডেরেক শোউভিন কারাগারে হামলার শিকার হয়েছেন। অ্যারিজোনা অঙ্গরাজ্যে ফেডারেল কারাগারে গত শুক্রবার সহ-বন্দি তাকে ছুরিকাঘাত করে। কৃষ্ণাঙ্গ নাগরিককে নিপীড়ন ও হত্যার অভিযোগে ২০১৭ সালে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল।
ঘটনার পর মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং শোউভিনের আইনজীবীকে বিষয়টি অবহিত করা হয়। বর্তমানে কারাগারে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের দায়ে ডেরেক শোউভিনকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে ফেডারেল আদালত। আর বিদ্বেষপ্রসূত হত্যাকাণ্ডের অভিযোগে অঙ্গরাজ্যের আদালত তাকে ২২.৫ বছর কারাদণ্ড দিয়েছেন। ফ্লয়েড হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রসহ গোটা বিশে^ আলোড়ন তৈরি করে যার ভিত্তি করে দানা বাঁধে ‘ব্লাক লিভস ম্যাটার’ শীর্ষক গণ-আন্দোলন।