বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম আগামী জাতীয় সংসদ নির্বাচনে লড়তে ঢাকার দুটি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আজ সোমবার (২৭ নভেম্বর) প্রতিনিধির মাধ্যমে ঢাকা মহানগরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ঢাকা-৫ ও ঢাকা-১৪ আসন থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্র জানিয়েছে।
দীর্ঘদিন বিএনপির সঙ্গে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে ছিলেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। ২২ নভেম্বর যুক্তফ্রন্ট নামে নতুন জোট গঠনের ঘোষণা দেন তিনি। এই জোট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে ওই দিন সংবাদ সম্মেলন করে জানানো হয়। তার পাঁচ দিনের মাথায় নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করলেন তিনি।