কোরীয় উপদ্বীপে প্রায়ই উত্তেজনা দেখা যায়। তবে পিয়ংইয়ং গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের পর এবার যেন সেই উত্তেজনা স্বাভাবিক মাত্রার তুলনায় বেশিই দেখা যাচ্ছে। গতকাল সোমবার উত্তর কোরিয়া সতর্ক করেছে, তারা সার্বভৌম অধিকারের ভিত্তিতে সামরিক মহড়া জোরদার করবে। উত্তরের প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়াও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কার্যক্রম পর্যবেক্ষণ করার প্রয়োজন সাপেক্ষে নজরদারি চালানোর জন্য গত সপ্তাহে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। গত মঙ্গলবার উত্তর কোরিয়া সফলতার সঙ্গে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করে। এরপরই উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।