এবার সারা দেশে

‘১৯৭১ : সেইসব দিন’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল আগস্ট মাসে। দীর্ঘদিন ধরে সিনেপ্লেক্সগুলোতে প্রদর্শনী অব্যাহত ছিল। অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের কয়েকটি সিনেমা হলেও ছবিটি মুক্তি দেওয়া হয়। এবার ছবিটি সারা দেশে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। ছবিটির নির্মাতা ও অভিনেত্রী হৃদি হক বলছেন, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে ছবিটি প্রদর্শন করতে পারলেও আমরা দেশের অনেক জেলা শহরের দর্শকরা দেখতে পারেনি তাই উদ্যোগ নিয়েছি।

ডিসেম্বরের শুরু থেকে ঠাকুরগাঁও থেকে এর প্রদর্শনী শুরু হবে। হৃদি ছাড়াও ছবিতে মামুনুর রশীদ, আবুল হায়াত, গীতশ্রী চৌধুরী, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, লিটু আনাম, তারিন জাহান, আনিসুর রহমান মিলন, নাজিয়া হক অর্ষা, সানজিদা প্রীতি, আবদুন নূর সজল, সাজু খাদেম, মৌসুমী হামিদ, জুয়েল জহুর, রাশেদা রাখী অভিনয় করেছেন।