বিশ্বকাপ মাতাবেন ম্যাডোনা-শাকিরা-বিটিএস

আপডেট : ২০ মে ২০২৬, ১১:৫৮ এএম

ফিফা বিশ্বকাপের ঐতিহাসিক মঞ্চ মাতাতে একসঙ্গে হাজির হচ্ছেন বিশ্বসংগীতে মহাতারকা ম্যাডোনা, শাকিরা ও  বিশ্বখ্যাত কেপপ ব্যান্ড বিটিএস। এবারই প্রথম বিশ্বকাপে দেখা যাবে ফাইনালের হাফটাইমে বিশেষ শো। আর সেই শোতো অনুষ্ঠান মাতাবেন তারা।

ফিফা ও গ্লোবাল সিটিজেন যৌথভাবে ঘোষণা দিয়েছে, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে এই তিন তারকা দল ও শিল্পীসহ-হেডলাইনার হিসেবে পারফর্ম করবেন। আগামী ১৯ জুলাই নিউইয়র্কের নিউ জার্সিতে মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফুটবলের এই মহারণ। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লের তারকা ক্রিস মার্টিন।

২০২৬ ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ৪৮ দল নিয়ে অনুষ্ঠিতব্য এই আসর শুরু হবে ১১ জুন এবং শেষ হবে ১৯ জুলা

বিশ্বকাপ ফাইনালের এই প্রথম হাফটাইম শো সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বের কোটি কোটি দর্শকের জন্য।

তবে শুধু বিনোদনই নয়, এই আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে বড় সামাজিক উদ্যোগও। হাফটাইম শোটি আয়োজন করা হচ্ছে ‘ফিফা গ্লোবাল সিটিজেন অ্যাডুকেশন ফান্ড’এর সমর্থনে। এই তহবিলের লক্ষ্য বিশ্বজুড়ে শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলের সুযোগ বাড়াতে ১০০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা।

ছবি: সংগৃহীত

ম্যাডোনা বলেছেন, শিশুরা যদি শিক্ষার সুযোগ না পায়, তাহলে তারা জীবনের সুযোগ থেকেও বঞ্চিত হয়। তাই এই উদ্যোগের অংশ হতে পেরে আমি গর্বিত।

শাকরা বলেন, আমি সারাজীবন দুটি কাজ করেছি- গান তৈরি ও স্কুল গড়া। বিশ্বকাপের মঞ্চে এই দুটি পথ এক হয়ে যাচ্ছে। ‘দাই দাই’ গানটি আমি এই বিশ্বকাপ এবং বিশ্বের শিশুদের জন্য তৈরি করেছি।

অপরদিকে বিটিএসও জানিয়েছে, সংগীত হচ্ছে আশা ও সম্প্রীতির সার্বজনীন ভাষা। শিশুদের শিক্ষার সমর্থনে বিশ্বকাপের মতো মঞ্চে থাকতে পেরে আমরা সম্মানিত।

এই হাফটাইম শো প্রযোজনা করছে গ্লোবাল সিটিজেন, লাইভ নেশন এবং ডান প্লাস ডাস্টেড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত