রূপায়ণ সিটি, পূবালী ব্যাংক ও সানবিম এন্ড সানবিমের মধ্যে চুক্তি

দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার গ্রাহকরা সব ধরণের ঋণ সুবিধা নিতে পারবেন পূবালী ব্যাংক পিএলসি ও প্রতিষ্ঠানটির এজেন্ট সানবিম এন্ড সানবিম থেকে। 

বুধবার (২৯ নভেম্বর) প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা ও পূবালী বাংক পিএলসি এবং সানবিম এন্ড সানবিমের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। 

রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টের মোহাম্মদ আনিসুজ্জামান, কন্জুমার ক্রেডিট ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার ও বিভাগীয় প্রধান মো. মালেকুল ইসলাম,  রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সিএফও মোহাম্মদ মোর্শেদ আলম, হেড অব মার্কেটিং কাজী সারজিল হাসান, লোন এন্ড রিজেস্ট্রেশান বিভাগের মোহাম্মদ ফিরোজ কবির ও সানবিম এন্ড সানবিম কমার্শিয়াল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান তসলিমা আকতারসহ তিনটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন। 

পূবালী ব্যাংক পিএলসি ও প্রতিষ্ঠানটির এজেন্ট সানবিম এন্ড সানবিম কমার্শিয়াল সার্ভিসেস লিমিটেডের সঙ্গে চুক্তির মাধ্যমে লোন সংক্রান্ত আরেকটি সুবিধা যুক্ত হলো রূপায়ণ সিটি উত্তরার গ্রাহকদের।