বসতি মেলার আকর্ষণ ‘রূপায়ণ পদ্মা সিটি’

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৯:১৪ পিএম

বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে দুইদিনব্যাপী বসতি মেলা। এই মেলায় রূপায়ণ ল্যান্ড ডেভলপমেন্ট লিমিটেডের বেশ কয়েকটি প্রকল্প ক্রেতা-দর্শনার্থীদের নজর কেড়েছে। বিশেষ করে ঢাকার অদূরে ‘রূপায়ণ পদ্মা সিটি’ নিয়ে বেশ আগ্রহ ছিল তাদের। ঢাকা থেকে যাতায়াত সুবিধা থাকা এবং মনোরম পরিবেশের কারণে অনেকেই স্টলে এসে প্রকল্প সম্পর্কে বিস্তারিত খোঁজ নিয়েছেন। 

তাছাড়া কক্সবাজার মেরিন ড্রাইভসংলগ্ন ইনানীর ঠিক পাশে অবস্থিত ‘রূপায়ণ বিচ ভিউ’ এবং ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পাহাড় ও চা-বাগানের মনোরম পরিবেশে ‘রূপায়ণ ক্রাউন হিল’ প্রকল্পেও ক্রেতাদের আগ্রহ বাড়ছে। আবাসন প্রকল্পগুলোতে পরিকল্পিত নকশা অনুযায়ী থাকবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, খেলার মাঠ, মসজিদ, বাজারসহ আধুনিক নাগরিক জীবনের সব সুবিধা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রূপায়ণ ল্যান্ড ডেভলপমেন্ট লিমিটেডের সিনিয়র সেলস এক্সিকিউটিভ এ বি এম আরিফুল কবির দেশ রূপান্তরকে বলেন, ‘রূপায়ণ পদ্মা সিটি’ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি পরিকল্পিত আবাসন ভূমি। এখানে ৩ থেকে ২০ কাঠার প্লট বরাদ্দ চলছে। যেখানে থাকছে আধুনিক নাগরিক জীবনের সকল সুবিধা।

তিনি বলেন, রূপায়ণ পদ্মা সিটিতে প্রশস্ত পাকা রাস্তা, বিদ্যুৎ, পানি, গ্যাস, স্কুল, কলেজ, বাজারসহ আবাসিক সকল সুবিধা রয়েছে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন খুবই চমৎকার জায়গায় প্রকল্প হওয়ায় অনেকেই জায়গাটি পছন্দ করছেন। তাছাড়া গুলিস্তান জিরো পয়েন্ট থেকে মাত্র ২০ মিনিট দূরত্বে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন এ প্রকল্পটি মাওয়ার সবচেয়ে প্রিমিয়াম ল্যান্ড প্রকল্প।

কর্মকর্তারা জানান, রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড দীর্ঘদিন ধরে দেশের আবাসন খাতে আধুনিক ও টেকসই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। এবারের মেলায় প্রতিষ্ঠানটি তাদের চলমান ও আসন্ন বেশ কিছু প্রকল্প দর্শনার্থীদের সামনে এনেছেন।

কক্সবাজার মেরিন ড্রাইভসংলগ্ন ইনানীর ঠিক পাশে অবস্থিত ‘রূপায়ণ বিচ ভিউ’, যা কলাতলী মোড় থেকে প্রায় ৩০ কিলোমিটার এবং হোটেল সি পার্ল (টিউলিপ) থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রিমিয়াম ল্যান্ড প্রকল্প। এ ছাড়াও ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পাহাড় ও চা-বাগানের মনোরম পরিবেশে গড়ে উঠছে আকর্ষণীয় প্রকল্প ‘রূপায়ণ ক্রাউন হিল’ উল্লেখযোগ্য। 

রাজউকের আয়োজনে গতকাল শুরু হয়েছে বসতি মেলা। আজ মেলার সমাপনী দিন। আজ মঙ্গলবার রাত ৮টায় মেলার পর্দা নামবে। আবাসন খাত, বিভিন্ন লিকেজ প্রতিষ্ঠান, ঋণদানকারী প্রতিষ্ঠান সহ সরকারি-বেসরকারি মিলিয়ে অন্তত ৬০টি স্টল রয়েছে মেলায়।

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ হাসান বলেন, ‘বিশ্ব বসতি দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে অংশ নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড দেশের আবাসন খাতে পরিকল্পিত নগরায়ণ ও টেকসই কমিউনিটি লিভিং বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে।

তিনি আরও বলেন, ‘এই মেলায় আমাদের উপস্থিতির মাধ্যমে আমরা চাই মানুষ উপলব্ধি করুক, টেকসই নগরায়ণ ও পরিকল্পিত জমি বিনিয়োগই একটি সুশৃঙ্খল ভবিষ্যতের মূল ভিত্তি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত