বিনিয়োগকারী ও ব্যবসায়িক অংশীদারদের নিয়ে 

রূপায়ণ হাউজিং এস্টেটের ‘প্রগ্রেস টু প্রস্পেরিটি’ আয়োজন

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৭:৫৮ পিএম

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের আয়োজনে ‘প্রগ্রেস টু প্রস্পেরিটি’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান সোমবার (২২ জুন) বনানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রূপায়ণ বিজনেস পার্কের সম্মানিত বিনিয়োগকারী, ব্যবসায়িক অংশীদার এবং সম্মানিত ক্লায়েন্টবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খান অতুল, দেশবরেণ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও রূপায়ণ গ্রুপের উপদেষ্টা প্রফেসর ড. এম. শামীম জেড. বসুনিয়া, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির হোসেন খান, উপপ্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, ডেপুটি চিফ বিজনেস অফিসার, হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম তারেকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রকল্পের প্রিন্সিপাল আর্কিটেক্ট স্থপতি রোকন ভূইয়া, স্থপতি রাদিয়া সুলতানা।  

স্বাগত বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির হোসেন খান বিনিয়োগকারীদের আস্থা ও দীর্ঘদিনের অংশীদারিত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ডেপুটি সিইও ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রকল্পের বর্তমান অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপস্থিত অতিথিদের অবহিত করেন। 

সমাপনী বক্তব্যে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খান অতুল অনুষ্ঠানে উপস্থিত সকল বিনিয়োগকারী, ব্যবসায়িক অংশীদার ও অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান। 

তিনি আরও বলেন, ‘বিনিয়োগকারীদের আস্থা, সমর্থন এবং দীর্ঘদিনের অংশীদারিত্বই রূপায়ণ গ্রুপের মূল শক্তি। আজকের এই আয়োজন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়; এটি পারস্পরিক বিশ্বাস, অর্জন এবং ভবিষ্যৎ সম্ভাবনার এক অনন্য উদযাপন।’

‘প্রগ্রেস টু প্রস্পেরিটি’ আয়োজনের মাধ্যমে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড তার সম্মানিত বিনিয়োগকারী ও অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন ও সমৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত