শিখরকে সঙ্গে নিয়ে  মনোনয়নপত্র জামা দিলেন সাকিব

মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরকে সঙ্গে নিয়ে মাগুরা-১ (মাগুরা সদর-শ্রীপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান মনোনয়নপত্র জামা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এছাড়া মাগুরা-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী বীরেন শিকদার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
 
এসময় তাদের আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু , সহ-সভাপতি আবু নাসির বাবলুসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (২৯ নভেম্বর) বিকেলে মাগুরায় হাজার হাজার মানুষের ঢলে, ভালোবাসায় সিক্ত হয়ে রাজনীতির ময়দানে যাত্রা শুরু করেন ক্রিকেটার সাকিব আল হাসান। এ সময় তিনি জানান, নির্বাচিত হলে, বদলে দিতে চান মাগুরাকে। দোয়া চেয়েছেন বর্তমান-সাবেক সব নেতার কাছে। আর ভোট চেয়েছেন দেশের নৌকার মাঝিদের জন্য।