গুরুত্বপূর্ণ ম্যাচে যে দাপুটে পারফরম্যান্স প্রয়োজন ছিল, ঠিক সেরকম বোলিং করল উগান্ডা। রুয়ান্ডাকে একশ রানের আগে গুঁড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল করল আফ্রিকার দলটি।
আফ্রিকা অঞ্চলের বাছাইয়ে আজ নিজেদের শেষ ম্যাচে রুয়ান্ডার মুখোমুখি হয়েছে উগান্ডা। ম্যাচটি জিতলেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকেট পেয়ে যাবে তারা।
এমন ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং নিয়ে রুয়ান্ডকে স্রেফ ৬৫ রানে গুটিয়ে দিয়েছে দলটি। এখন বাকি কাজটা সারতে হবে ব্যাটসম্যানদের।
উগান্ডার হয়ে চমৎকার বোলিংয়ে দুটি করে উইকেট নেন আল্পেশ রামজানি, দীনেশ নাকরানি, হেনরি সেনয়োন্দো ও ব্রাইন মাসাবা।
রুয়ান্ডার ব্যাটসম্যানদের মধ্যে কেবল দুইজন যেতে পারেন দুই অংকে। একটি করে ছক্কা-চারে সর্বোচ্চ ১৯ রান করেন এরিক দুসিনগিজিমানা। ১১ রান করেছেন মোহাম্মদ নাদির।