শরীয়তপুরের নড়িয়ায় সড়কে গাছ ফেলে টায়ারে আগুন জ¦ালিয়ে যানচলাচলে বাধা সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। গত বুধবার দিনগত রাত ৪টার দিকে উপজেলার ঘড়িসার-সুরেশ্বর সড়কে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে গাছ সরিয়ে দেয়। ডাকাতির উদ্দেশ্যে গাছ ফেলে আগুন জ¦ালিয়ে যানচলাচলে বাধা সৃষ্টি করার চেষ্টা বলে ধারণা পুলিশের।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত আনুমানিক ৪টার সময় কে বা কারা গাছ কেটে সড়কে ফেলে রাখে এবং কয়েকটি স্থানে টায়ার জ¦ালায়। এতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে গত সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার ভূমখাড়া ইউনিয়নের চাকধ এলাকায় মামুন ব্যাপারী নামে এক ব্যক্তির পিকআপ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।