স্বাধীনতা কাপের ডি গ্রুপের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ড্র করেছে বসুন্ধরা কিংস। তাতে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে তারা। রানার্স-আপ হয়ে নকআউট পর্বে উঠেছে চট্টগ্রাম আবাহনীও।
আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় দুই দলের লড়াইটি হয় গোলশূন্য ড্র।
আগামী ৪ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর মুখোমুখি হবে বসুন্ধরা। কোয়ার্টার ফাইনাল জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে তাদের। একই দিনে সেরা চারের লড়াইয়ে উঠতে ঢাকা মোহামেডানের বিপক্ষে খেলতে নামবে চট্টগ্রাম আবাহনী।
আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল পর্ব। বাংলাদেশ পুলিশ এফসির বিরুদ্ধে খেলবে রহমতগঞ্জ। এছাড়া ঢাকা আবাহনী খেলতে নামবে শেখ রাসেলের।