স্বাধীনতা কাপ ২০২৩ | কোয়ার্টার ফাইনাল

পুলিশকে হারিয়ে সেমিতে উঠল রহমতগঞ্জ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৭ পিএম

স্বাধীনতা কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে আছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি।

ম্যাচের ২৪ মিনিটে গোল করে এগিয়ে যায় বাংলাদেশ পুলিশ। ইবারগুয়েন গার্সিয়া গোল করে এগিয়ে দেন পুলিশকে।

তবে সমতায় ফিরতে দেরি করেনি রহমতগঞ্জ। স্যামুয়েল কোন্নের গোলে ২৯ মিনিটে সমতায় ফেরে ক্লাবটি। এর দু’মিনিট পরেই দ্বিতীয় গোল করে এগিয়ে যায় তারা। এ গোলটিও আসে কোন্নের পা থেকে।

প্রথমার্ধ শেষ হয় ২-১ গোলেই। দ্বিতীয়ার্ধে দুই দল আক্রমণ করলেও গোলের দেখা পায়নি কেউ। স্বাধীনতা কাপে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠলো রহমতগঞ্জ। আগামী ১৫ ডিসেম্বর মোহামেডান-চট্টগ্রাম আবাহনী ম্যাচের জয়ী দলের বিপক্ষে সেমির লড়াইয়ে নামবে ক্লাবটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত