এবার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ৭৪৭

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনের বিপরীতে মোট ২ হাজার ৭১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন। শুক্রবার (১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।

তিনি জানান, এবারের নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনে ৩২টি রাজনৈতিক দলের ১ হাজার ৯৬৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৭৪৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।