সেনাদের প্রস্তুত থাকতে বললেন কিম জং উন

হুমকি মোকাবিলায় সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়া সীমান্তে সেনা মোতায়েনের পাশাপাশি নতুন অস্ত্র মোতায়েনের অঙ্গীকার করার পর তিনি এ কথা বললেন। শত্রুপক্ষের যেকোনো উসকানির জবাব দিতে সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলেন তিনি। উত্তর কোরিয়া গত মাসে একটি গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের পর থেকেই কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বেড়েছে।

গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণকে কেন্দ্র করে ২০১৮ সালের সই হওয়া সামরিক চুক্তির প্রধান একটি ধারা স্থগিত করে দক্ষিণ কোরিয়া। এর জবাবে উত্তর কোরিয়া চুক্তিটি মেনে না চলার ঘোষণা নয়। পিয়ংইয়ংয়ের সংবাদমাদ্যমে বলা হয়, গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ার বিমানবাহিনীর কমান্ড শাখা পরিদর্শন করে কিম জং উন সামরিক বাহিনীর রণকৌশল উন্নতকরণসহ যুদ্ধে লড়ার সামগ্রিক সক্ষমতা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। এ সময় শত্রুর উসকানি ও হুমকি শক্তভাবে মোকাবিলা করতে প্রস্তুত থাকতে বলেন।

স্যাটেলাইট উৎক্ষেপণের সমালোচনা করেছে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশে^র অনেক দেশ। গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।