এখন ফেসবুক ইনস্টাগ্রামে নেই সারিকা

৬ বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নেই অভিনেত্রী সারিকা। যেসব ফেসবুক অ্যাকাউন্ট, পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখা যায় সেসব তার নয়। এমনকি যেসব ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেটাও ভুয়া। বৃহস্পতিবার দেশ রূপান্তরের আলাপকালে এ কথা জানান এক সময়ের আলোচিত এই অভিনেত্রী। আরও জানালেন, তিনি ফেসবুক কর্র্তৃপক্ষ, ইউটিউব, ইনস্টাগ্রাম এমনকি হোয়াটসঅ্যাপ কর্র্তৃপক্ষকেও জানিয়েছেন তার নিজস্ব কোনো সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট নেই। একই সঙ্গে সাইবার ক্রাইমেও অভিযোগ করেছেন জনপ্রিয় এই মডেল। নাটক, চলচ্চিত্র, ওটিটি সবকিছুতেই ইতিবাচক দেখছেন সাবা। বললেন, এখন ইন্ডাস্ট্রিতে চমৎকার সময় যাচ্ছে। প্রতিটি সেক্টরে এখন সুবাতাস বইছে।