মাহি বি চৌধুরীর মনোনয়ন বাতিল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ আসনে বিকল্পধারার প্রার্থী মাহি বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। 

আজ রবিবার (০৩ ডিসেম্বর) সকালে যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়ন বাতিল বলে ঘোষণা করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

মাহি বি চৌধুরীর মনোনয়ন বাতিলের বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, ঋণ খেলাপের অভিযোগে মাহি বদরুদ্দোজা চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়েছে।