অ্যান্টিবায়োটিকের সাথে খাবেন না যেসব খাবার

জ্বর বা সর্দি-কাশির সময় চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক সেবন করেন অনেকেই। বর্তমান সময়ে প্রায়ই অসুখবিসুখ সারাতে অ্যান্টিবায়োটিকের শরণাপন্ন হতে হয়ই।

কিন্তু এই অ্যান্টিবায়োটিকের কর্মক্ষমতা নষ্ট হতে পারে খাওয়ার অনিয়মে। অ্যান্টিবায়োটিক ফুল কোর্স না খেলে কিন্তু এই ওষুধ কাজে আসে না। আবার সময়মত না খেলেও কিন্তু এই ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে যায়।

তবে অ্যান্টিবায়োটিক কাজ না করার নেপথ্যে দায়ী থাকতে পারে কিছু খাবারও। জেনে নিন, অ্যান্টিবায়োটিক চলাকালীন কী কী খাবার খাবেন না।

অ্যালকোহলজাতীয় পানীয়

অ্যান্টিবায়োটিক কোর্স চলাকালীন সেই সময় মদ্যপান করতে বারণ করে দেন চিকিৎসকেরা। এটা শরীরের উপর খুবই ক্ষতিকর প্রভাব ফেলে। ওষুধ এবং অ্যালকোহল একসঙ্গে খেলে তার প্রভাব পড়ে লিভারের উপর। লিভারের বিভিন্ন সমস্যা জন্ম নেয় এর ফলে।

উচ্চ অ্যাসিডযুক্ত খাবার

সাইট্রাস জাতীয় ফল, যেমন কমলালেবু এবং আঙুর এবং টোমেটোতে উচ্চ মাত্রায় অ্যাসিড জাতীয় উপাদান থাকে। এই অ্যাসিড অ্যান্টিবায়োটিকের প্রভাব কমিয়ে দিতে পারে। তাই অ্যান্টিবায়োটিক কোর্স চলাকালীন এই খাবারগুলো এড়িয়ে চলা ভালো। একান্তই যদি এই খাবারগুলি খেতে হয়, তা হলে অ্যান্টিবায়োটিক সেবনের কমপক্ষে দুইঘণ্টা পরে এবং পরবর্তী ডোজ়ের অন্তত ছয়ঘন্টা আগে খাবেন।

মাল্টিভিটামিন বা সাপ্লিমেন্ট

অ্যান্টিবায়োটিকের কোর্স চলাকালীন মাল্টিভিটামিন বা সাপ্লিমেন্ট জাতীয় ওষুধ না সেবন করাই ভাল। এসবে থাকা ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, অ্যালুমিনিয়াম অ্যান্টিবায়োটিকের কাজে বাধা দিতে পারে। তাই অ্যান্টিবায়োটিকের কোর্স চলাকালীন কোন মাল্টিভিটামিন বা সাপ্লিমেন্ট সেবনের প্রয়োজন পড়লে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন।

সূত্র: আনন্দবাজার