ইপিআই টিকা-ঢেউটিন ক্রয়ের প্রস্তাব অনুমোদন

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫১ পিএম

২০২৬-২৭ অর্থবছরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় টিকা ও মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঢেউটিন সরাসরি ক্রয় পদ্ধতিতে সংগ্রহের দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। খবর বাসস।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) ৩৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় মোট দুটি প্রস্তাব বিবেচনা করা হয়। এর মধ্যে একটি স্বাস্থ্যসেবা বিভাগ এবং অন্যটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে উপস্থাপন করা হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবে ২০২৬-২৭ অর্থবছরে মাঠপর্যায়ে ইপিআইয়ের টিকার নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব টিকা সংগ্রহের নীতিগত অনুমোদন চাওয়া হয়। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রস্তাবে ২০২৬-২৭ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে ঢেউটিন সংগ্রহের নীতিগত অনুমোদন চাওয়া হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত