জাতিসংঘের শান্তিরক্ষা অভিযান কার্যক্রম সংস্কারের দাবি উঠেছে। আফ্রিকার দেশ ঘানার রাজধানী শহর আক্রায় গত বুধবার থেকে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী দেশগুলোর মন্ত্রী পর্যায়ের দুদিনব্যাপী বৈঠক শুরু হয়েছে। এতে শান্তিরক্ষা কর্মকা-ের পরিধি বাড়ানোর পাশাপাশি সংস্কার প্রস্তাব তুলে ধরা হয়।
শান্তিরক্ষা কার্যক্রম নিয়ে ইতিবাচক কথার পাশাপাশি বিতর্কও রয়েছে। আফ্রিকার দেশ মালি ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) এই কার্যক্রম লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে এবং অভিযোগ উঠেছে, শান্তিরক্ষীর কারণে উদ্ভূত পরিস্থিতিকে আরও অবনতি ঘটছে। ফলে মালি থেকে শান্তিরক্ষীদের সরিয়ে নেওয়া হচ্ছে।
এ বিষয়ে ঘানার ভাইস প্রেসিডেন্ট মাহামাদু বাউমিয়া বলেন, ‘ভবিষ্যতে শান্তিরক্ষা মিশন সফল করতে হলে এর সংস্কার কার্যক্রম অপরিহার্য।’