শফিক তুহিনের কথায় আলিঙ্গন শিরোনামে একটি রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি ও হৃদয় খান। গানটি সুর এবং সংগীত আয়োজন করেছেন হৃদয় খান। এর আগে জুটি বেঁধে চলচ্চিত্রে একটি মাত্র গানে কণ্ঠে দিয়েছিলেন এই জুটি। সিঙ্গেলস হিসেবে এটিই প্রথম গান হতে যাচ্ছে। আসছে যেকোনো দিন এক্সক্লুসিভ ভিডিও নিয়ে গানটি প্রকাশিত হতে যাচ্ছে হৃদয় খানের অফিশিয়াল চ্যানেলে।