রোদ উঠে গেছে মিরপুরে, খেলা ৫টা ১৫ পর্যন্ত

বৃষ্টির বাগড়ায় তৃতীয় উইকেট থেকে কভার সরানোই সম্ভব হয়নি। তবে আজ সরেছিল। তবে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ে গড়ায়নি বল। দীর্ঘ ২ ঘণ্টার প্রচেষ্টায় মাঠ খেলার উপযোগী করে তুলেছেন মাঠ কর্মীরা। দুপুর ১২টায় শুরু হবে খেলা।

১১ টায় মাঠ পর্যবেক্ষণ শেষে ম্যাচ রেফারি ও আম্পায়াররা এই তথ্য নিশ্চিত করেছেন। ইতোমধ্যে দেখা মিলেছে সূর্যেরও।

তবে ঘড়িতে ১১টা ২০ বেজে যাওয়া মধ্যাহ্ন বিরতি দেওয়া হয়েছে। একাদশের বাইরে থাকা ক্রিকেটাররা অবশ্য মাঠে অনুশীলন করছেন। 

বৃষ্টির প্রভাবে প্রথম সেশন পুরোটা ভেসে যাওয়ার কারণে শেষ সেশনে ৪৫ মিনিট বেশি খেলার সিদ্ধান্ত নিয়েছেন অফিসিয়ালরা। আলো থাকা সাপেক্ষে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত চলবে তৃতীয় দিনের খেলা। সেক্ষেত্রে খেলা হবে অন্তত ৭৪ ওভার।