ফিলিপসের বিদায়ের পর থামলো কিউইরা, নিয়েছে ৮ রানের লিড

গ্লেন ফিলিপসের আগ্রাসী ব্যাটিংয়ে লিড নিলো নিউজিল্যান্ড। তবে তার বিদায়ের পরই গুটিয়ে গেছে কিউইরা। বাংলাদেশকে দিয়েছে ৮ রানের লিড।

ইনিংসের ৩৫তম ওভারে বাংলাদেশের ১৭২ রান টপকে যায় সফরকারীরা।

৩৭.১ ওভারে নিউজিল্যান্ড ১৮০ রানে গুটিয়ে যায়। ফিলিপস ৭২ বলে ৮৭ রান করে আউট হয়েছেন।

যতক্ষণ ক্রিজে ছিলেন ওয়ানডে মেজাজে ব্যাট করেছেন। দ্বিতীয় স্পেলে ফিরে দারুণ বোলিং করছেন শরিফুল ইসলাম। কাইল জেমিসনের পর গ্লেন ফিলিপসকে আউট করেছেন তিনি। রাউন্ড দ্য উইকেট থেকে অফ স্টাম্পের বাইরে পিচ করে লাইন ধরে রাখা ডেলিভারিতে অন সাইডে বড় শটের চেষ্টা করেন ফিলিপস। ব্যাটের বাইরের কানায় লেগে বল জমা পড়ে নুরুল হাসান সোহানের গ্লাভসে।

ঠিক আগের বলেই ফিলিপসকে খানিক শর্ট লেংথ ডেলিভারিতে পরাস্ত করেন শরিফুল। ব্যাট ঘেঁষে সোহানের গ্লাভসে জমা পড়া বলে রিভিউ নেয় বাংলাদেশ। কিন্তু বিফলে যায় সেটি। তবে ফিলিপসকে টিকতে দেননি শরিফুল। ফেরার ৯ চার ও ৪টি ছক্কা হাঁকান তিনি।

বাংলাদেশের হয়ে তাইজুল ও মিরাজ তিনটি করে উইকেট শিকার করেছেন। এছাড়া শরিফুল ও নাইম নেন দুটি করে উইকেট। 

একটু পর কিউইদের লক্ষ্য ছুঁড়ে দিতে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।