মুমিনুলের আউটে ভাঙলো জুটি

এজাজ প্যাটেলের বলে এলবিডব্লিউর শিকার হয়েছেন মুমিনুল হক। নিখুঁত টার্ন করা ডেলিভারি পুল করতে গিয়ে ব্যাটে লাগাতে পারেননি তিনি। বল প্যাডে লাগতেই আঙুল তুলতে সময় নেননি আম্পায়ার।

পরিষ্কার আউট বোঝা যাওয়ায় রিভিউও নেননি মুমিনুল। ২ চারে ১০ রান করেন তিনি।

পাঁচ নম্বরে নেমেছেন মুশফিকুর রহিম। ৩৪ রানে খেলছেন জাকির হাসান।

১৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৭১ রান। লিড এখন ৬৩ রানের।

এর আগে দিনের শুরুতেই পঞ্চাশ রান পূর্ণ করল বাংলাদেশ। ১১ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৫০ রান। জাকির হাসান ২৭ ও মুমিনুল হক ১ রানে অপরাজিত।

দ্বিতীয় ওভারে টিম সাউদির বলে জোড়া চার মারেন জাকির। প্রথমটি ব্যাটের কানা ছুঁয়ে কিছুটা সৌভাগ্যবশতই পান বাউন্ডারি। এক বল পর নিয়ন্ত্রণের সঙ্গে মারা স্কয়ার কাটে আসে দ্বিতীয় চার।