যখন কাজ ছিল না তখন কেউ খবর নেয়নি : বাপ্পারাজ

‘ফিল্মটা এমনই যখন কাজ ছিল না, তখন কেউ খবরও নেয়নি। আর এখন সফল হওয়ার পরে, সাংবাদিক, ফটোগ্রাফার সবার মুখে ববি ভাই, ববি ভাই বলে ফেনা উঠে যাচ্ছে। স্বার্থ ছাড়া এখানে কেউ কারও নয়। ফিল্মটা এমন।’ সম্প্রতি বলিউডের ‘অ্যানিমেল’ সিনেমা মুক্তি পাওয়ার পর ববি দেওল আলোচনায় এসেছেন। এর আগে ‘গদর ২’ দিয়ে রীতিমতো বিস্ময়কর পুনর্জন্ম ঘটে বলিউডের এই তারকার। এরই পরিপ্রেক্ষিতে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক বাপ্পারাজ নিজের এমন প্রতিক্রিয়া ব্যক্ত করলেন।

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মুক্তি পাবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফ্ল্যাশব্যাক ৭১’, যেখানে মেজর আকবর চরিত্রে অভিনয় করেছেন বাপ্পারাজ।