বড় ব্যবধানে জাপানকে হারালো বাংলাদেশ

বড় ব্যবধানে জাপানকে হারিয়ে যুব এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। দুবাইতে সূর্যোদয়ের দেশটিকে ৯ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।

মাত্র ১০০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। আশিকুর রহমান শিবলি ও জিশান আলম মিলে গড়েন ৭১ রানের উদ্বোধনী জুটি। ১৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৯ রান করে আউট হন জিশান। তবে জয় থেকে তখন মাত্র ২৯ রান দূরে ছিল তারা। বাকি কাজটা সেরে নেন শিবলি ও চৌধুরী মো. রিজওয়ান। শিবলি ৪৫ বলে ৮ চারে ৫৫ রান করে অপরাজিত থাকেন।

মাত্র ১১.২ ওভারে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছায় যুবা টাইগাররা। ২৩২ বল হাতে রেখে বিশাল জয় নিশ্চিত করে তারা।

জাপানের হয়ে একটি মাত্র উইকেট শিকার করেছেন চার্লস হিনজে। ৩.২ ওভার বল ঘুরিয়ে ৩০ রান খরচা করেন তিনি।