নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা হিরো আলমের

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেনবগুড়া প্রতিনিধি: আলোচিত ইউটিউবার হিরো আলম। আজ বুধবার (১৩ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে তার অফিসিয়াল ফেসবুক পেজ এক স্ট্যাটাসে এই ঘোষণা দেন তিনি।

স্ট্যাটাসে তিনি লেখান, ‘নির্বাচনের মাঠ থেকে সরে যাচ্ছেন হিরো আলম। ১৭ ডিসেম্বর উইড্রো করবেন তিনি।’

বুধবার রাত ১২টায় দিকে এ বিষয়ে হিরো আলমের ব্যক্তিগত মোবাইল নম্বরে কল দেয়া হলে তার সহকারী লিমন কলটি রিসিভ করেন। হিরো আলম নির্বাচন করবেন না বিষয়টি নিশ্চিত করে লিমন বলেন, ‘হিরো নির্বাচন করবেন না। কি কারণে করবেন না তা তিনি আগামী ১৭ ডিসেম্বর জানাবেন। তার আগে কিছুই বলবেন না ‘

গত ৩০ নভেম্বর হিরো আলমের পক্ষে বগুড়া জেলা প্রশাসকের কাছে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেস পার্টির মনোনয়ন পত্র জমা দেন তার ব্যক্তিগত সহকারী শুভ। পরে ৩ ডিসেম্বর রবিবার ‍দুপুরে বগুড়ার জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম তার মনোনয়নপত্র বাতিল করেন। পরে ৬ ডিসেম্বর নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে আপিল আবেদন করেন। পরে ১০ ডিসেম্বর বিকেলে ঢাকায় নির্বাচন ভবনে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পান তিনি।