বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেস ক্লাব, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রাণী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন, থানা ওসি আসাদুল ইসলাম, কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ, নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মানিক ভূঞা প্রমুখ।

বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, বীর মুক্তিযোদ্ধা দবির আহমেদ ভূঞা, সাংবাদিক এস এম জহিরুল আলম চৌধুরী টিপু।

এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন মিডিয়ায় কর্মরত প্রিয় ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মিছবা উদ্দিন আহমেদ।