রাষ্ট্রীয় শোকের দিন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে পিরোজপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও জেলা মৎস্য অফিসে রংবেরঙের আলোকসজ্জা করে আনন্দ, উৎসবমুখর আবহাওয়া তৈরি করায় সমালোচনা করছেন স্থানীয় ও সচেতন মহল।
স্থানীয়রা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস একটি গভীর শোক ও আত্ম সমালোচনার দিন। এ দিনে রাষ্ট্রীয় শোকের মর্যাদা রক্ষা করা এবং সরকারি দপ্তরগুলোর দায়িত্বশীল ও সংবেদনশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি।
এ বিষয়ে ক্ষোভ জানিয়ে বীর মুক্তিযোদ্ধার সন্তান নাঈম তালুকদার বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, সেই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ দিবসে এ ধরনের আলোকসজ্জা চরম অবমাননাকর। এটি শহীদদের আত্মত্যাগের প্রতি অসম্মান।
এ বিষয়ে জানতে পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজিজুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোন বন্ধ পাওয়া যায়। একইভাবে জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামতকে বারবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।
বুদ্ধিজীবী দিবসে কোনো আয়োজন নেই রাকসুতে